সদরপুরে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ বাছাই পর্বের উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সদরপুরে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ বাছাই পর্বের উদ্বোধন..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
সদরপুরে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ বাছাই পর্বের উদ্বোধন..
সদরপুরে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ বাছাই পর্বের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রশিক্ষণের বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। ..

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ পুকুরে এ কর্মসূচী পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ মোফাজ্জেল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায়  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, সদরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদরপুর ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ ও ক্রীড়া সংগঠক মোঃ মাহফুজ। সাঁতার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শৌলডুবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ২৬ জন শিক্ষার্থীকে দুটি গ্রুপে ভাগ করে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয় সেন এবং ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে কারীরহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী মোঃ জিহাদ খান। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে মেধাপুরস্কার এবং ১৯ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। 


 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator