মাধবপুরে ৩২ বোতল স্কুপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ৩২ বোতল স্কুপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ৩২ বোতল স্কুপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাধবপুরে ৩২ বোতল স্কুপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান চালিয়ে ৩২ বোতল স্কুপসহ সাবের তালুকদার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহাজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ১০ নম্বর সেকশনের কাঁচা সড়কে এ অভিযান চালানো হয়। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই জামাল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবের তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩২ বোতল স্কুপ উদ্ধার করা হয়। আটককৃত সাবের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের ছানু তালুকদারের ছেলে।

ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকার বলেন, মাদকবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

לא נמצאו הערות


News Card Generator