মাধবপুরে অবৈধ বালু পরিবহনে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে অবৈধ বালু পরিবহনে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ বালু পরিবহনে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা..
মাধবপুরে অবৈধ বালু পরিবহনে ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator