করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে… | আই নিউজ বিডি

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

কিশোরগঞ্জের করিমগঞ্জে টাস্কফোর্সের এক মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও..
Eidok-এ শেয়ার
করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
ছবি: সংগৃহীত

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে করিমগঞ্জ বাজার গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে অভিযানটিতে যৌথভাবে অংশ নেয় আনসার বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের 'ক' সার্কেল। অভিযানকালে ৩০ গ্রাম গাঁজাসহ দু'জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— করিমগঞ্জ থানাধীন মধ্যপাড়া (৫ নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ ওয়াহেদের ছেলে বোরহান উদ্দিন চৌধুরী (৬০) এবং একই থানাধীন গুনাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ জয়নাল (৪০)।

 

গ্রেপ্তারের পর ডিএনসি-র উপ-পরিদর্শক মোঃ ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রসিকিউশন দাখিল করেন। এরপর পরিচালিত মোবাইল কোর্টের বিচারে আসামী বোরহান উদ্দিন চৌধুরীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ জয়নালকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ টাস্কফোর্স অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Tội phạm গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Tội phạm নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Tội phạm দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Tội phạm দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Tội phạm সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Tội phạm ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Tội phạm শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 82 Views