রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে করিমগঞ্জ বাজার গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে অভিযানটিতে যৌথভাবে অংশ নেয় আনসার বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের 'ক' সার্কেল। অভিযানকালে ৩০ গ্রাম গাঁজাসহ দু'জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— করিমগঞ্জ থানাধীন মধ্যপাড়া (৫ নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ ওয়াহেদের ছেলে বোরহান উদ্দিন চৌধুরী (৬০) এবং একই থানাধীন গুনাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ জয়নাল (৪০)।
গ্রেপ্তারের পর ডিএনসি-র উপ-পরিদর্শক মোঃ ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রসিকিউশন দাখিল করেন। এরপর পরিচালিত মোবাইল কোর্টের বিচারে আসামী বোরহান উদ্দিন চৌধুরীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ জয়নালকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ টাস্কফোর্স অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentar 0