করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে… | আই নিউজ বিডি

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

কিশোরগঞ্জের করিমগঞ্জে টাস্কফোর্সের এক মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও..
Eidok-এ শেয়ার
করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
ছবি: সংগৃহীত

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে করিমগঞ্জ বাজার গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে অভিযানটিতে যৌথভাবে অংশ নেয় আনসার বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের 'ক' সার্কেল। অভিযানকালে ৩০ গ্রাম গাঁজাসহ দু'জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— করিমগঞ্জ থানাধীন মধ্যপাড়া (৫ নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ ওয়াহেদের ছেলে বোরহান উদ্দিন চৌধুরী (৬০) এবং একই থানাধীন গুনাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ জয়নাল (৪০)।

 

গ্রেপ্তারের পর ডিএনসি-র উপ-পরিদর্শক মোঃ ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রসিকিউশন দাখিল করেন। এরপর পরিচালিত মোবাইল কোর্টের বিচারে আসামী বোরহান উদ্দিন চৌধুরীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ জয়নালকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ টাস্কফোর্স অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Komentari 0

Nema komentara

povezani članci

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Zločin সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 6 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Zločin মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Zločin দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Zločin চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Zločin মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Zločin কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Zločin আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views