কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন..

হাবিবুর রহমান বিপ্লব avatar   
হাবিবুর রহমান বিপ্লব
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন..
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই জেলায় যুবদলের হাল ধরতে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকদের প..

আব্দুল্লাহ আল মাসুদ সুমন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এক সোনালী ফসল। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিল তিল করে নিজেকে গড়ে তোলা এই উদীয়মান নেতা ইতোমধ্যে তাঁর মেধা, কর্মী-বান্ধব আচরণ ও ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে নেতাকর্মীদের মনে স্থান করে নিয়েছেন।

 

বিগত সময়গুলোতে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন রাজপথের সম্মুখসারির যোদ্ধা। আন্দোলন-সংগ্রামে বুক চিতিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে নেতৃত্ব দিয়ে রাজপথ কাঁপিয়েছেন সুমন। জাতীয়তাবাদী রাজনীতি এবং নেতাকর্মীদের প্রতি তাঁর রয়েছে অগাধ টান ও গভীর ভালোবাসা। রাজনীতির প্রতি এই একনিষ্ঠতার কারণে স্ত্রী-কন্যাকে সুদূরে রেখে বছরের পর বছর মাঠের নেতাকর্মীদের সাথেই তিনি কাটিয়ে দিচ্ছেন একাত্ম হয়ে।

 

স্থানীয নেতাকর্মীদের মতে, রাজপথের সংগ্রাম কিংবা নেতাকর্মীদের যে কোনো বিপদে-আপদে সর্বাগ্রে এগিয়ে আসা তাঁর সহজাত প্রবৃত্তি। সাধারণ কর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর এই গুণই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

 

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে কিশোরগঞ্জ জেলা যুবদলকে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করতে আব্দুল্লাহ আল মাসুদ সুমনের বিকল্প নেই। ত্যাগী, মেধাভিত্তিক ও পরীক্ষিত এই নেতাকে জেলা যুবদলের সভাপতির দায়িত্বে দেখতে মুখিয়ে আছেন সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা।

Geen reacties gevonden


News Card Generator