কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ… | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই জেলায় যুবদলের হাল ধরতে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকদের প..
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে অধিকাংশ নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন
ছবি: সংগৃহীত

আব্দুল্লাহ আল মাসুদ সুমন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এক সোনালী ফসল। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিল তিল করে নিজেকে গড়ে তোলা এই উদীয়মান নেতা ইতোমধ্যে তাঁর মেধা, কর্মী-বান্ধব আচরণ ও ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে নেতাকর্মীদের মনে স্থান করে নিয়েছেন।

 

বিগত সময়গুলোতে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন রাজপথের সম্মুখসারির যোদ্ধা। আন্দোলন-সংগ্রামে বুক চিতিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে নেতৃত্ব দিয়ে রাজপথ কাঁপিয়েছেন সুমন। জাতীয়তাবাদী রাজনীতি এবং নেতাকর্মীদের প্রতি তাঁর রয়েছে অগাধ টান ও গভীর ভালোবাসা। রাজনীতির প্রতি এই একনিষ্ঠতার কারণে স্ত্রী-কন্যাকে সুদূরে রেখে বছরের পর বছর মাঠের নেতাকর্মীদের সাথেই তিনি কাটিয়ে দিচ্ছেন একাত্ম হয়ে।

 

স্থানীয নেতাকর্মীদের মতে, রাজপথের সংগ্রাম কিংবা নেতাকর্মীদের যে কোনো বিপদে-আপদে সর্বাগ্রে এগিয়ে আসা তাঁর সহজাত প্রবৃত্তি। সাধারণ কর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর এই গুণই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

 

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে কিশোরগঞ্জ জেলা যুবদলকে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করতে আব্দুল্লাহ আল মাসুদ সুমনের বিকল্প নেই। ত্যাগী, মেধাভিত্তিক ও পরীক্ষিত এই নেতাকে জেলা যুবদলের সভাপতির দায়িত্বে দেখতে মুখিয়ে আছেন সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 46 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের السياسة নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 Views