সাতক্ষীরা

বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

সাতক্ষীরায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসের ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন..
اشتراک‌گذاری در Eidok
বিচারিক কার্যক্রমের গতি বাড়াতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
عکس: گردآوری‌شده

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসের ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

এ সময় মামলার পেন্ডিং প্রসেস, সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করা, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা নিরসন এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মেলনে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা قانون-دادگاه মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 7 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা قانون-دادگاه সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 95 Views রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা قانون-دادگاه রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 67 Views ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ قانون-دادگاه ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ 52 Views আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ قانون-دادگاه আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ 70 Views মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড قانون-دادگاه মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড 110 Views মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর قانون-دادگاه মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর 95 Views