আমতলী পৌরসভার সকল ওর্য়াড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও নতুন ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার ভুমি রনজিৎ চন্দ্র দাস শহরের বিভিন্ন স্থানে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন এবং গুরুত্বপূর্ন স্থানে ডাস্টবিন বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন টিপুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন এনএসএস এর ইয়ুথ গ্রæপের সদস্যরাও অংশগ্রহন করেন ।
আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান, ব্যবসায়ীসহ সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য আহবান জানান। নির্দিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেললে পৌরসভা নির্দিষ্ট স্থান থেকে ময়লা আবর্জনা নিয়ে নির্দিষ্টস্থানে ফেলে দিবে ।উপজেলা নির্বাহী অফিসার আমতলী পৌরসভাকে একটি সুন্দর পরিচ্ছন্ন পৌরসভায় পরিনত করার জন্য সকলকে আহবান জানান।
আমতলী পৌরসভার সব স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
没有找到评论