আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক শিক্ষা ও পর্যালোচনা কর্মশালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক শিক্ষা ও পর্যালোচনা কর্মশালা..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক শিক্ষা ও পর্যালোচনা কর্মশালা..
আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক শিক্ষা ও পর্যালোচনা কর্মশালা..
ছবি: সংগৃহীত
****
বরগুনার আমতলী উপজেলার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএসের আয়োজনে Annual Learning & Reflection Workshop FY’26 with Facilitators শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের ফ্যাসিলিটেটর ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিগত বছরের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে চলমান কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা, শেখা বিষয়গুলো চিহ্নিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator