কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে সোবা মনি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ধূরং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধূরং কাঁচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোবা মনি ওই এলাকার জাহেদ হোসেনের সন্তান।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0