মাধবপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে ইউপি সদস্য তাজুল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে ইউপি সদস্য তাজুল

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে ইউপি সদস্য তাজুল
মাধবপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে ইউপি সদস্য তাজুল
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বাঘাসুরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় হবিগঞ্জ সদর থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় তাজুল ইসলাম মহলদার এজাহারভুক্ত আসামি। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তাজুল ইসলাম মহলদার বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে আছেন।
এ বিষয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

コメントがありません


News Card Generator