পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশে
সজিবুল ইসলাম পাভেল, কালাই( জয়পুরহাট) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালাই বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজউদ্দীন আহমদ তাজ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী নাজমা আরা বারী, ছেলে তৌফিক হাসান, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের অর্থনীতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে দাবি করে তিনি বলেন সরকার দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় কাজ করছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশে পড়লেও সরকার তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এর আগে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে কালাইয়ের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি জমজম টাওয়ার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশে..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি