শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) সংবাদ দাতাঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৬১নং দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও শিক্ষানুরাগী মো. খায়রুল আবেদীন স্বপন।
বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক করিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলম মজুমদার।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন শিক্ষা সমন্বয়ক ও বিএনপি নেতা জান্নাতুল আলম আলমগীর, বিএনপি নেতা নাছের মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তপাদার ও সাবেক ছাত্রনেতা মাসুম তপাদার।
এ ছাড়া বক্তব্য রাখেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হানিফ মিয়াজী ও শিক্ষক প্রতিনিধি মাহফুজুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন শুধু শিক্ষক-শিক্ষিকাদের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোহেল আহমেদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে সমাজসেবক মহাসিন বেপারী, জাকির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়ায় দরবেশগঞ্জ সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কচুয়ায় দরবেশগঞ্জ সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
অনুষ্..
কোন মন্তব্য পাওয়া যায়নি