জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বেলি বিবি নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজের এক দিন পর নদায়ার খালের সুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের নদায়ার খালে গোসল করতে পানিতে নামেন বেলি বিবি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্বজনরা মরদেহটি বেলি বিবির বলে শনাক্ত করেন।

ঘটনাস্থলে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল। পরিবারের ধারণা, উচ্চ রক্তচাপের কারণে গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 59 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views