জয়পুরহাটের আক্কেলপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বেলি বিবি নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজের এক দিন পর নদায়ার খালের সুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের নদায়ার খালে গোসল করতে পানিতে নামেন বেলি বিবি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্বজনরা মরদেহটি বেলি বিবির বলে শনাক্ত করেন।
ঘটনাস্থলে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল। পরিবারের ধারণা, উচ্চ রক্তচাপের কারণে গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0