গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ। | আই নিউজ বিডি

গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুল..
Eidok-এ শেয়ার
গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুলিশে সোপর্দ ক‌রে। 
আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমা‌নিক ১১:৩০ মি‌নি‌টে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকানে অনলাই‌নে ‌মি‌টিং করার অ‌ভিযো‌গে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইনে টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ ও মি‌টিং করছিলেন। গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Noticias del distrito মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Noticias del distrito সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Noticias del distrito সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Noticias del distrito উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Noticias del distrito ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী Noticias del distrito মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত Noticias del distrito পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views