গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ। | আই নিউজ বিডি

গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুল..
Eidok-এ শেয়ার
গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুলিশে সোপর্দ ক‌রে। 
আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমা‌নিক ১১:৩০ মি‌নি‌টে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকানে অনলাই‌নে ‌মি‌টিং করার অ‌ভিযো‌গে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইনে টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ ও মি‌টিং করছিলেন। গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views