জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় | আই নিউজ বিডি

জয়পুরহাট

জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

****
Eidok-এ শেয়ার
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়
ছবি: সংগৃহীত

দশম জাতীয় শিতোরিউ কারাতে দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাডেমিটির ১৭ শিক্ষার্থী ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৩২টি পদক অর্জন করেছে।

গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক কারাতেকা এতে অংশ নেন। প্রতিযোগিতায় জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমির বিভিন্ন বয়সের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জয়পুরহাটের হয়ে স্বর্ণপদক অর্জন করেন নাফিজা ইসলাম (কাতা ও কুমিতে), আব্দুল্লাহ আল আনাফ (কাতা ও কুমিতে), তৌসিফ রহমান তাহিম (কুমিতে), ফাহিজ আবরার ইহান (কাতা ও কুমিতে), মারজুক রহমান সাবিব, সামির সাদমান (কাতা ও কুমিতে) ও নাবাইল নুর আকিব।

এ ছাড়া তৌসিফ রহমান তাহিম, ফাহিজ আবরার ইহান, মারজুক রহমান সাবিব, সামির সাদমান ও নাবাইল নুর আকিব রৌপ্য পদকও অর্জন করেন। আবু সাইদ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন তাকিয়া তাসফিয়া।

রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন মো. আলী ইবনে মুনসুর, নুরাজ রামিল, রাপিদ ইবনে নুর, আনাফ হাসান, রাফসান জারিন, সামিউল ইসলাম রবিউল ও হামিম নুর সালাফি।

চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিতোরিউ কারাতে দো-এর প্রতিষ্ঠাতা ও কান্ট্রি হেড সেনসেই নাজমুল হাসান অভি।
জয়পুরহাট দলের কোচের দায়িত্ব পালন করেন কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান। ম্যানেজার ছিলেন নাইমুর রহমান এবং মহিলা ম্যানেজারের দায়িত্বে ছিলেন শারমিন আক্তার।

প্রতিযোগিতায় জয়পুরহাটের দলকে সার্বিক সহযোগিতা করে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে প্রতিযোগিতা শেষে ঢাকা থেকে ফিরে কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলের সদস্যরা গতকাল জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার শাহনাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দলের অর্জন সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 33 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views