জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় | আই নিউজ বিডি

জয়পুরহাট

জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

****
Eidok-এ শেয়ার
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়
ছবি: সংগৃহীত

দশম জাতীয় শিতোরিউ কারাতে দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাডেমিটির ১৭ শিক্ষার্থী ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৩২টি পদক অর্জন করেছে।

গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক কারাতেকা এতে অংশ নেন। প্রতিযোগিতায় জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমির বিভিন্ন বয়সের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জয়পুরহাটের হয়ে স্বর্ণপদক অর্জন করেন নাফিজা ইসলাম (কাতা ও কুমিতে), আব্দুল্লাহ আল আনাফ (কাতা ও কুমিতে), তৌসিফ রহমান তাহিম (কুমিতে), ফাহিজ আবরার ইহান (কাতা ও কুমিতে), মারজুক রহমান সাবিব, সামির সাদমান (কাতা ও কুমিতে) ও নাবাইল নুর আকিব।

এ ছাড়া তৌসিফ রহমান তাহিম, ফাহিজ আবরার ইহান, মারজুক রহমান সাবিব, সামির সাদমান ও নাবাইল নুর আকিব রৌপ্য পদকও অর্জন করেন। আবু সাইদ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন তাকিয়া তাসফিয়া।

রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন মো. আলী ইবনে মুনসুর, নুরাজ রামিল, রাপিদ ইবনে নুর, আনাফ হাসান, রাফসান জারিন, সামিউল ইসলাম রবিউল ও হামিম নুর সালাফি।

চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিতোরিউ কারাতে দো-এর প্রতিষ্ঠাতা ও কান্ট্রি হেড সেনসেই নাজমুল হাসান অভি।
জয়পুরহাট দলের কোচের দায়িত্ব পালন করেন কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান। ম্যানেজার ছিলেন নাইমুর রহমান এবং মহিলা ম্যানেজারের দায়িত্বে ছিলেন শারমিন আক্তার।

প্রতিযোগিতায় জয়পুরহাটের দলকে সার্বিক সহযোগিতা করে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে প্রতিযোগিতা শেষে ঢাকা থেকে ফিরে কিং কুইন জিম একাডেমির পরিচালক আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলের সদস্যরা গতকাল জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার শাহনাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দলের অর্জন সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notizie del distretto মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 35 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notizie del distretto রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 33 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notizie del distretto খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 57 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notizie del distretto রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 47 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Notizie del distretto সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 49 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Notizie del distretto মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 38 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Notizie del distretto কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 34 Views