নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সাক্ষাৎ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সাক্ষাৎ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সাক্ষাৎ..
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সাক্ষাৎ..
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বৈশ্বিক জনহিতকর প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ..

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য খাত, শিশুস্বাস্থ্য, টেকসই টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিনের লভ্যতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, স্বাস্থ্য খাতে সরকারের বেশ কিছু যুগান্তকারী পরিকল্পনা নিয়েও বৈঠকে ফলপ্রসূ মতবিনিময় হয়। যার মধ্যে রয়েছে— উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমন্বিত আধুনিক ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলা।

বৈঠকে গেটস ফাউন্ডেশনের সিইও বাংলাদেশের স্বাস্থ্য খাতের এসব আধুনিক উন্নয়ন পরিকল্পনা ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস দেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator