আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের
Eidok پر شیئر
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের
تصویر: ماخوذ

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা যুবক আরাফাত মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক এক টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ায় ভিকটিমের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আরাফাত মিয়ার পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে মনোমালিন্য চরম আকার ধারণ করলে ক্ষোভে ও অভিমানে তিনি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে মঙ্গলবার রাতে আত্মীয়-স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ড নং-১৬, বেড নং-এম এক্স-১০, রেজি নং-২৮৫৭৭৯ মূলে ভর্তি করেন। সেখানে বুধবার ২৩ তারিখ রাত ১ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হিসেবে কর্তব্যরত ডাক্তার PARAQUAT POISONING মর্মে উল্লেখ করেন।

ভিকটিমের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আলীকদম থানা পুলিশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন دیگر জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 42 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের دیگر দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 86 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী دیگر স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 92 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান دیگر কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 78 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত دیگر বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 100 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল دیگر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 177 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ دیگر রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 94 Views