আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের
Del på Eidok
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেকে রেফার, রাতেই মৃত্যু যুবকের
Foto: arkiv

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা যুবক আরাফাত মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক এক টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ায় ভিকটিমের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আরাফাত মিয়ার পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে মনোমালিন্য চরম আকার ধারণ করলে ক্ষোভে ও অভিমানে তিনি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে মঙ্গলবার রাতে আত্মীয়-স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ড নং-১৬, বেড নং-এম এক্স-১০, রেজি নং-২৮৫৭৭৯ মূলে ভর্তি করেন। সেখানে বুধবার ২৩ তারিখ রাত ১ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হিসেবে কর্তব্যরত ডাক্তার PARAQUAT POISONING মর্মে উল্লেখ করেন।

ভিকটিমের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আলীকদম থানা পুলিশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের Andet ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 47 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন Andet জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 59 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের Andet দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 107 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Andet স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 106 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান Andet কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 81 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত Andet বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 113 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল Andet মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 181 Views