ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাসের ৫ শতাধিক চারা ধ্বংস, মালিককে জরিমানা | আই নিউজ বিডি

ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাসের ৫ শতাধিক চারা ধ্বংস, মালিককে জরিমানা

নওগাঁর ধামইরহাটে রঘুনাথপুর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা রোপণ ও বিক্রির অভিযোগে মাওয়া নার্সারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।..
Condividi su Eidok
ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাসের ৫ শতাধিক চারা ধ্বংস, মালিককে জরিমানা
Foto: archivio

এ সময় ৫ শতাধিক চারা ধ্বংস করা হয় এবং নার্সারি মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নার্সারিতে থাকা ইউক্যালিপটাসের চারাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ গাছের চারা রোপণ ও বিক্রয়ের অপরাধে নার্সারি মালিক রুহুল আমিনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।

Commenti 0

Nessun commento trovato