এ সময় ৫ শতাধিক চারা ধ্বংস করা হয় এবং নার্সারি মালিককে জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নার্সারিতে থাকা ইউক্যালিপটাসের চারাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ গাছের চারা রোপণ ও বিক্রয়ের অপরাধে নার্সারি মালিক রুহুল আমিনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0