মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ দুর্গম মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বান্দরবান, আলীকদম ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (২০ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞপ্তি নং-১৬/২০২৬ এ স্বাক্ষর করেন অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় -
১) ৫৭ বিজিবি দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে দায়িত্ব পালন করছে।
২) ১৯ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৬টায় মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মারমা (৪২) ডায়রিয়ায় মারা যান, ১০-১৫ জন আক্রান্ত। খবর পেয়ে মদক বিওপির টহল দল ও মেডিকেল সহকারী ঘটনাস্থলে গিয়ে সেবা দেন এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে মেডিকেল টিম পাঠানো হয়। ২০ সেপ্টেম্বর অধিনায়কের নির্দেশে মেডিকেল অফিসারের নেতৃত্বে ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়।
৩) পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকায়ও মেডিকেল ক্যাম্পেইন চলবে।
৪) স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
אפליקציית "Eye News BD"
הערות 0