আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের মাঝে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য বিতরণ

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের মাঝে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য বিতরণ..
Podijeli na Eidoku
আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের মাঝে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য বিতরণ
Foto: arhiva

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ দুর্গম মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বান্দরবান, আলীকদম ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (২০ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞপ্তি নং-১৬/২০২৬ এ স্বাক্ষর করেন অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় -

১) ৫৭ বিজিবি দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে দায়িত্ব পালন করছে।

২) ১৯ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৬টায় মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মারমা (৪২) ডায়রিয়ায় মারা যান, ১০-১৫ জন আক্রান্ত। খবর পেয়ে মদক বিওপির টহল দল ও মেডিকেল সহকারী ঘটনাস্থলে গিয়ে সেবা দেন এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে মেডিকেল টিম পাঠানো হয়। ২০ সেপ্টেম্বর অধিনায়কের নির্দেশে মেডিকেল অফিসারের নেতৃত্বে ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়।

৩) পর্যায়ক্রমে অন্যান্য বিওপি এলাকায়ও মেডিকেল ক্যাম্পেইন চলবে।

৪) স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন ostalo জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 39 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের ostalo দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 84 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ostalo স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 87 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান ostalo কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 76 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত ostalo বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 98 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল ostalo মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 176 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ostalo রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 93 Views