রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দের ঘটনায় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

****
Auf Eidok teilen
রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দের ঘটনায় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা
Foto: Archiv

ঠাকুরগাঁও ,সংবাদদাতা ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দের ঘটনায় দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট বিধানের আওতায় মহসিন আলী ও সহদেবকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউন বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে সারগুলো জব্দ করে পুলিশ। জব্দ করা সারের মধ্যে ছিল সাত বস্তা ইউরিয়া, পাঁচ বস্তা পটাশ, চার বস্তা টিএসপি ও চার বস্তা ডিএপি।

স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি কৃষি কর্মকর্তাদের জানানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে সারগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

জব্দের পর কৃষক মহসিন আলী সারগুলো তাঁর বলে দাবি করেন। তাঁর ভাষ্য, বাবা, ভাই ও নিজের কৃষি উপকরণ বিতরণ কার্ড ব্যবহার করে স্থানীয় আঁখি ট্রেডার্স ও লাকী ট্রেডার্স থেকে এসব সার সংগ্রহ করেছিলেন।

লাকী ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আজিজের ছেলে জানান, মহসিন আলী তাঁদের প্রতিষ্ঠান থেকে সাত বস্তা সার নিয়েছেন। তবে পরিত্যক্ত ঘর থেকে জব্দ করা সার তাঁদের গোডাউনের নয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে আঁখি ট্রেডার্সের স্বত্বাধিকারী আইনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপসহকারী কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সারগুলো জব্দ করা হয়। পরে সেগুলো থানা হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর জব্দ করা সারগুলোর পরবর্তী ব্যবস্থাপনা এবং সারগুলো কীভাবে পরিত্যক্ত ঘরে সংরক্ষিত হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Andere আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Andere তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Andere নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Andere বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Andere ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Andere পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Andere দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views