গুরুতর অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, পাঠানো হলো ঢাকায় | আই নিউজ বিডি

ঢাকা

গুরুতর অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, পাঠানো হলো ঢাকায়

উন্নত চিকিৎসার জন্য আজ রোববার দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে..
Eidok-এ শেয়ার
গুরুতর অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, পাঠানো হলো ঢাকায়
ছবি: সংগৃহীত

মানসিক চাপ ও প্রোপাগান্ডার শিকার হয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

উন্নত চিকিৎসার জন্য রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। তীব্র মাথাব্যথা ও বুকব্যথার কারণে সারারাত তিনি ঘুমাতে পারেননি। রোববার সকালে প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মানসিক চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমারেজ) আশঙ্কা প্রকাশ করলে দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী শাহাদত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চু ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দুপুরে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

এদিকে বিএনপি নেতার এই হঠাৎ অসুস্থতার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অপপ্রচারকে দায়ী করছেন তার পরিবার। 

সাইদুর রহমান বাচ্চুর ছেলে ও মেয়ে জানান, বিগত এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো কঠিন পরিস্থিতিতেও তাদের বাবাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখা যায়নি। 

তারা আরো বলেন, গত তিন মাস ধরে একটি গোষ্ঠী এআই (AI) প্রযুক্তির সাহায্যে ভুয়া ছবি ও কনটেন্ট তৈরি করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিক হয়রানি করে আসছে। 

তারা বলেন, তিনি যেন কোনো ধরনের আইনি বা শক্ত পদক্ষেপ না নেন, সে জন্য দলীয় শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দোহাই দিয়ে পরিবারকে নিবৃত্ত রাখতেন। দিনের পর দিন এই ধারাবাহিক মানসিক অত্যাচারের কারণেই আজ তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবারের স্বজনেরা অভিযোগ করে বলেন, তাকে নিয়ে যেভাবে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়িয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ করা হয়েছে, আমরা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী  ইকবাল হাসান টুকুর কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 ভিউ আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা রাজনীতি আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 ভিউ পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনীতি পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 ভিউ নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 ভিউ