মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আশফাক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহসান আক্তার দোলন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন,কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তাদের মেধা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃতী শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ مذہب اور تعلیم সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 22 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা مذہب اور تعلیم ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 97 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু مذہب اور تعلیم জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত مذہب اور تعلیم কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত مذہب اور تعلیم কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 66 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা مذہب اور تعلیم হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 79 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ مذہب اور تعلیم ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views