মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারের কদমহাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কদমহাটা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আশফাক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহসান আক্তার দোলন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন,কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তাদের মেধা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃতী শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Komentari 0

Nema komentara

povezani članci

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religija i Obrazovanje মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 44 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religija i Obrazovanje সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 83 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religija i Obrazovanje শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 44 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religija i Obrazovanje ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 70 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religija i Obrazovanje নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 244 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religija i Obrazovanje সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 70 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religija i Obrazovanje ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 133 Views