সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী..
সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী..
ছবি: সংগৃহীত
সরকারকে সংস্কারের পথে যাওয়ার আহ্বান জানানো হলেও তারা দিল্লির পথে ও শেখ হাসিনার পথে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।..

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যেই পথ শেখ হাসিনার, সেই পথে আপনার মোদির সঙ্গে দেখা হবে।’

তিনি আরও বলেন, তাদের শীর্ষ নেতারা আট দফাকে এক দফায় রূপান্তরের কথা বলেছেন। সেই এক দফা হলো তারেক রহমানের সরকারের পদত্যাগ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এমন বাংলাদেশ আর হবে না।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছে বলে তারা মনে করেন। ওই রায়ের বাস্তবায়ন ছাড়া তারেক রহমানের সামনে কোনো বিকল্প পথ রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি। 

Hiçbir yorum bulunamadı


News Card Generator