ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ বাসে আগুন | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ বাসে আগুন

****
Share on Eidok
ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ বাসে আগুন
Photo: collected

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পুলিশ কর্তৃক জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কানাইপুরের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় বাসটির অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

​স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর হাইওয়ে থানার সামনে রাখা দুর্ঘটনা কবলিত ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাসে কে বা কারা হঠাৎ আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। দৃশ্যটি দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে প্রাথমিক তদন্তে কে বা কারা এবং কীভাবে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

​বাসটির পটভূমি সম্পর্কে করিমপুর হাইওয়ে থানার সাব-ইনস্পেক্টর (এসআই) সাজ্জাদ হোসেন জানান, প্রায় ১৫ দিন আগে মধুখালীতে একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করে থানা প্রাঙ্গণের সামনের এই স্থানে রাখা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে নেভানোর ব্যবস্থা করেন। ঘটনাটিকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একইভাবে একের পর এক অঘটন ঘটিয়ে সরকারকে বিব্রত ও প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করা হতে পারে। ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।

​এদিকে 

Comments 0

No comments found

Related News Articles

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত District News পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? District News ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District News দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District News চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District News নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District News লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views