সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
বাগালি ইউনিয়নের আমীর ( ভারপ্রাপ্ত) অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, বাগালী ইউনিয়নের সাবেক আমীর হাফেজ আব্দুল হামিদ এবং বাগালী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সালাহ উদ্দীন।
সম্মেলনে বাগালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং নির্বাচনী কার্যক্রমে সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে কর্মীদের শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত | আই নিউজ বিডি
কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
Inga kommentarer hittades