কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

shaiful islam Islam avatar   
shaiful islam Islam
কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কয়রা জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
****

 সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
বাগালি ইউনিয়নের আমীর ( ভারপ্রাপ্ত)  অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, বাগালী ইউনিয়নের সাবেক আমীর  হাফেজ আব্দুল হামিদ এবং বাগালী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী  মাওলানা সালাহ উদ্দীন।
‎সম্মেলনে বাগালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং নির্বাচনী কার্যক্রমে সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎প্রধান অতিথি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে কর্মীদের শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator