দিনাজপুর

দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের দশম বর্ষপূর্তি উদযাপন

দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের দশম বর্ষপূর্তি উদযাপন
Condividi su Eidok
দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের দশম বর্ষপূর্তি উদযাপন
Foto: archivio

 

পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের দশম বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিওন মুসলিম হোস্টেল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ডাক্তার একাদশ ও ব্যাংকার একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলের ব্যবধানে ব্যাংকার একাদশকে পরাজিত করে বিজয়ী হয় ডাক্তার একাদশ।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দ্বিজেন্দ্র চন্দ্র বর্মন।

পেশাজীবী ফুটবল টিমে অনন্য অবদান রাখায় উক্ত টিমের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সহ-সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, প্রচার সম্পাদক মোঃ মোখলেসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

বক্তারা বলেন, খেলাধুলা পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 12 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Notizie del distretto শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 33 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Notizie del distretto জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Notizie del distretto জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Notizie del distretto সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Notizie del distretto ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Notizie del distretto ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views