জাপানে ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আমিনবাজারের সন্তান ফেন্সার মাহাদী হাসান

রাজধানীর আমিনবাজারের সন্তান ফেন্সার মাহাদী হাসান। দীর্ঘ আট বছরের ফেন্সিং ক্যারিয়ারে জুনিয়র পর্যায়ে তিনবার স্বর্ণপদক, সিনিয়র পর্যায়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। এব..
Partager sur Eidok
জাপানে ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আমিনবাজারের সন্তান ফেন্সার মাহাদী হাসান
Photo : collectée

ঢাকা: রাজধানীর আমিনবাজারের সন্তান মাহাদী হাসান ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। প্রায় আট বছর ধরে ফেন্সিং খেলছেন তিনি। দীর্ঘ সময়ের অনুশীলন, পরিশ্রম ও প্রতিযোগিতার অভিজ্ঞতায় ইতোমধ্যে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন এই তরুণ ফেন্সার।ফেন্সিং ক্যারিয়ারে মাহাদী হাসানের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন। জুনিয়র পর্যায়ে তিনবার স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। পাশাপাশি সিনিয়র পর্যায়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। দলীয় ইভেন্টেও রয়েছে তাঁর স্বর্ণপদক অর্জনের কৃতিত্ব।মাহাদী হাসানের ফেন্সিংয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশ ফেন্সিং জাতীয় দলের কোচ রেজাউল করিম আসাদ স্যারের। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় ফেন্সিংয়ে নিজের দক্ষতা বাড়িয়ে জাতীয় পর্যায়ে এগিয়ে চলেছেন মাহাদী।বর্তমানে মাহাদীর সামনে সবচেয়ে বড় লক্ষ্য অলিম্পিকে কোয়ালিফাই করা। সেই স্বপ্নকে সামনে রেখে নিয়মিত অনুশীলন ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেকে আরও প্রস্তুত করছেন তিনি।এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছেন মাহাদী হাসান। এশিয়ার অন্যতম বড় ক্রীড়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তিনি।ক্লাব পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করছে সেমাহাদী বলেন, “আমি প্রায় আট বছর ধরে ফেন্সিং খেলছি। জুনিয়র পর্যায়ে তিনবার স্বর্ণপদকসহ সিনিয়র ও দলীয় ইভেন্টে পদক অর্জন করেছি। আমার ফেন্সিংয়ে আসার পেছনে বাংলাদেশ ফেন্সিং জাতীয় দলের কোচ রেজাউল করিম আসাদ স্যারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সামনে আমার লক্ষ্য অলিম্পিকে কোয়ালিফাই করা। ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল করার আশা করছি।”আমিনবাজারের এই তরুণের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার খবরে আনন্দিত তাঁর পরিবার। মাহাদী হাসানের এমন অর্জনে তাঁর বাবা-মা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁদের প্রত্যাশা, ছেলে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবেন।মাহাদী হাসানের পথচলা শুধু তাঁর নিজের স্বপ্নপূরণের গল্প নয়; বরং স্থানীয় পর্যায় থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরার প্রত্যয়েরও একটি উদাহরণ। তাঁর লক্ষ্য এখন আরও বড়—এশিয়ান গেমসে ভালো ফলাফল এবং ভবিষ্যতে অলিম্পিকের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।২০তম এশিয়ান গেমস, জাপান 🇯🇵বাংলাদেশ ফেন্সিং দলের জন্য শুভকামনা। 🤺🇧🇩ফেন্সার মাহাদী হাসানের জন্য রইল শুভকামনা—জাপানের মাটিতে উড়ুক বাংলাদেশের লাল-সবুজের পতাকা। 🇧🇩❤️

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Actualités Sportives জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 36 Views ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা Actualités Sportives ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা 36 Views আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Actualités Sportives আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 41 Views গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় Actualités Sportives গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 110 Views সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Actualités Sportives সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 93 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের Actualités Sportives ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 103 Views সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল Actualités Sportives সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 112 Views