ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার থেকে গুলি ছোড়া সেই যুবক গ্রেফতার | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার থেকে গুলি ছোড়া সেই যুবক গ্রেফতার

****
Eidok'ta paylaş
ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার থেকে গুলি ছোড়া সেই যুবক গ্রেফতার
Fotoğraf: derleme

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে একটি .২২ বোরের রিভলবার উদ্ধার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী এসব তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন স্থানে একটি প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুল গাজীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি গাড়ি থেকে রিভলবার বের করে ওই পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অনুসন্ধানে নেমে হামিদুলকে শনাক্ত করে।

​এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তসূত্রে র‍্যাব-১, ঢাকার সহায়তায় ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানী এলাকা থেকে হামিদুল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬) নামে এক নারীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে অপরাধে ব্যবহৃত .২২ বোরের রিভলবারটি উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) জব্দ করেছে পুলিশ।

​পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পুরো রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত İlçe Haberleri পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? İlçe Haberleri ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ İlçe Haberleri দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। İlçe Haberleri চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী İlçe Haberleri লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views