কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।..
Eidok پر شیئر
কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
تصویر: ماخوذ

 কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
গত পরশু রাতে মো. জালাল উদ্দীনের ছেলে হাফেজ ইসমাঈলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর ও ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী, পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরিবারের সার্বিক কল্যাণ ও বিপদমুক্তি কামনা করে দোয়াও করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ سیاست মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 58 Views দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় سیاست দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 48 Views আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: سیاست আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 148 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ سیاست ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 69 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির سیاست সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 77 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন سیاست শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 83 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা سیاست পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 70 Views