কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।..
Podijeli na Eidoku
কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
Foto: arhiva

 কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
গত পরশু রাতে মো. জালাল উদ্দীনের ছেলে হাফেজ ইসমাঈলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর ও ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী, পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরিবারের সার্বিক কল্যাণ ও বিপদমুক্তি কামনা করে দোয়াও করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার Politika হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার 10 Views আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন Politika আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন 13 Views দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন Politika দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন 74 Views হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? Politika হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? 111 Views মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ Politika মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 68 Views দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় Politika দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 49 Views আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Politika আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 154 Views