কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
গত পরশু রাতে মো. জালাল উদ্দীনের ছেলে হাফেজ ইসমাঈলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর ও ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ১১ দলীয় ঐক্যজোটের সাবেক এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদী, পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরিবারের সার্বিক কল্যাণ ও বিপদমুক্তি কামনা করে দোয়াও করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কটিয়াদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
“Eye News BD”应用
注释 0