মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শপথ অনুযায়ী তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে চান। দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে কোনো বিষয়ে মতভেদ তৈরি হলে তা সংঘাতের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের সকল নাগরিককে দেশ গঠনে নিজেদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
সিলেট সফরের শুরুতেই মন্ত্রিপরিষদ সদস্য এবং জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি।
পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
App „Eye News BD”
Comments 0