কুতুবদিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ‎

‎নজরুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার):
‎
Del på Eidok
কুতুবদিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ‎
Foto: arkiv

‎‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি শ্লোগানে ও উপকূলজুড়ে সবুজ বেষ্টনি গড়ে তোলার প্রত্যয়ে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতৃবদিয়ায় ৫'শ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎
‎পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)'র যৌথ আয়োজনে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৫শ শিক্ষর্থীদের মাঝে এসব গাছ বিতরণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করেন ওই বিদ্যালয়ের প্লানেটিয়ার্স ক্লাবের সদস্যরা।
‎
‎
‎১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে গাছ বিতরণ উপলক্ষে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎
‎এতে ধরিত্রী রক্ষায় আমরা ধরা কুতুবদিয়ার সমন্ময়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ওই প্রতিষ্ঠানের শিক্ষক মো. আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. গোলাম মারুফ, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, শিক্ষক বদরুল আনাম মুবিন প্রমূখ।
‎
‎এসময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল করে তুলতে এবং তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।
‎
‎পাশাপাশি গাছগুলো যথাযথভাবে রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। রোপণকৃত চারার পরিচর্যা ও মনিটরিংয়ের ভিত্তিতে ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করার উদ্যোগের কথা জানানো হয়।
‎
‎
‎শিক্ষার্থীরা ফলদ ও ঔষদি গাছ পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয়ে আয়োজনক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। উক্ত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড Lov-Ret বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 74 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড Lov-Ret নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন Lov-Ret নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 69 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল Lov-Ret অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ Lov-Ret রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি Lov-Ret ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা Lov-Ret মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 191 Views