সিরাজগঞ্জে জিপিএ- ৫ পাওয়া  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে জিপিএ- ৫ পাওয়া  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
সিরাজগঞ্জে জিপিএ- ৫ পাওয়া  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
সিরাজগঞ্জে জিপিএ- ৫ পাওয়া  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
ছবি: সংগৃহীত

****


ইয়াছিন কবির:

মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার। তিনি বলেন, ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সোমবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক তাহমিনা আখতার বলেন, পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শিক্ষা। শিক্ষার্থীদের হাতে সেই শিক্ষা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, ভালো স্বপ্ন দেখতে এবং ভালো মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, এর কারণে সামাজিক অস্থিরতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে আত্মহত্যা, মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ছে। তাই শিক্ষার্থীদের সমাজ ও দেশকে ভালোবাসতে হবে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে অধ্যাপক তাহমিনা আখতার বলেন, সরকার শুধু সনদ নির্ভর শিক্ষা চায় না, বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরির পাশাপাশি সফল উদ্যোক্তা হওয়ার আহবান জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানাসহ অন্যরা বক্তব্য দেন।

এটি চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চুর আয়োজনে বাস্তবায়ন করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ

এর আগে জিপিএ-৫ পাওয়া ৪৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

Nenhum comentário encontrado


News Card Generator