মাধবপুরে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল, জরিমানা ১ হাজার টাকা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল, জরিমানা ১ হাজার টাকা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল, জরিমানা ১ হাজার টাকা..
মাধবপুরে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল, জরিমানা ১ হাজার টাকা..
ছবি: সংগৃহীত

****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার আব্দুল আলীমের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় সংশ্লিষ্ট আইনে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দণ্ডাদেশের পর রফিকুল ইসলামকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator