কাঠালিয়া প্রেস ক্লাবের জরুরি সভা: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্য বজায় রাখার আহ্বান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠালিয়া প্রেস ক্লাবের জরুরি সভা: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্য বজায় রাখার আহ্বান..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঠালিয়া প্রেস ক্লাবের জরুরি সভা: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্য বজায় রাখার আহ্বান..
কাঠালিয়া প্রেস ক্লাবের জরুরি সভা: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্য বজায় রাখার আহ্বান..
ছবি: সংগৃহীত

কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।..

 

মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায় সংগঠনের শীর্ষ দুই নেতার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়। প্রেস ক্লাব সূত্রে জানা যায়, সভায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে চলমান মতপার্থক্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করা হয়েছে।

​সভায় সম্প্রতি কাঠালিয়ায় পৃথকভাবে কিছু কমিটি গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং এ বৈষম্য নিরসনে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

​সংগঠনকে আরও গতিশীল করার লক্ষে নিয়মিত সাধারণ সভা আয়োজন, সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, প্রেস ক্লাবের সদস্যপদ প্রত্যাশীদের নতুন কিছু প্রস্তাব সভায় উত্থাপিত হয়, যা পরবর্তীতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—

​সহ-সভাপতি: সাদেক কামাল ও মো. হারুন-অর-রশিদ সিকদার।সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ রাজিব তালুকদার।সহ-সাংগঠনিক সম্পাদক: এম এ আজিজ।প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শফিকুল ইসলাম শাওন।সাধারণ সদস্য: ইমরান মুন্সী, মেহেদী হাসান, স্বপন মুন্সী, সাইফুল ইসলাম ফরাজী, শামীম হাওলাদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

​সভা শেষে প্রেস ক্লাবের সকল সদস্য দলবদ্ধভাবে কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপস্থিত হন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর মাধ্যমেই সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator