মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর | আই নিউজ বিডি

মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর

ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।..
Dela på Eidok
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর
Foto: arkiv


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে মধুখালী উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এ সময় সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ইউএনও।
পরিদর্শনকালে প্রাথমিকভাবে মধুখালীর একটি হাইওয়ে সড়কে নামফলক ও গেট নির্মাণ, পৌর এলাকায় পানির ফোয়ারা স্থাপন, হাসপাতালের সামনে মানুষের বসার ও বিশ্রামের জন্য সুন্দর পরিবেশ তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার করে শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল মনে রাখে।”
তিনি বলেন, মধুখালীকে পরিকল্পিতভাবে সাজানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। স্থানীয়দের প্রয়োজন ও এলাকার সৌন্দর্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফত শরৎসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheter দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheter চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheter লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Distriktsnyheter ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Distriktsnyheter  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views