গ্রেফতার ব্যক্তিরা হলেন—কোতোয়ালি থানার অরণ্যপুর এলাকার মো. ফরহাদ (২৬), বালুধুম এলাকার আরাফাত ইসলাম ইফতি (২০) ও রবিউল হাসান সাগর (২০), সংরাইশ এলাকার মোহাম্মদ সাগর (৩৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারুয়া গ্রামের জসিম উদ্দিন (৫০), চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের আতিকুল ইসলাম (৪০), বুড়িচং থানার রামপুর গ্রামের মোহাম্মদ বিলাল হোসেন (৩০), দিনাজপুরের চিরিরবন্দর থানার দুর্গাডাঙ্গা গ্রামের ধীমান চন্দ্র রায় (২৪) এবং নোয়াখালীর সুধারাম থানার আতাইশপুর গ্রামের মো. সোহাগ (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
কুমিল্লা ডিবির এসআই সৈয়দ ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, রোববার বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
মাদকবিরোধী অভিযান জোরদার
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পাশাপাশি ছিনতাইকারী এবং ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারেও পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানান তিনি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0