কুমিল্লায় ডিবির অভিযানে ৯ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ডিবির অভিযানে ৯ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের ..
Eidok-এ শেয়ার
কুমিল্লায় ডিবির অভিযানে ৯ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কোতোয়ালি থানার অরণ্যপুর এলাকার মো. ফরহাদ (২৬), বালুধুম এলাকার আরাফাত ইসলাম ইফতি (২০) ও রবিউল হাসান সাগর (২০), সংরাইশ এলাকার মোহাম্মদ সাগর (৩৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারুয়া গ্রামের জসিম উদ্দিন (৫০), চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের আতিকুল ইসলাম (৪০), বুড়িচং থানার রামপুর গ্রামের মোহাম্মদ বিলাল হোসেন (৩০), দিনাজপুরের চিরিরবন্দর থানার দুর্গাডাঙ্গা গ্রামের ধীমান চন্দ্র রায় (২৪) এবং নোয়াখালীর সুধারাম থানার আতাইশপুর গ্রামের মো. সোহাগ (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

কুমিল্লা ডিবির এসআই সৈয়দ ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, রোববার বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মাদকবিরোধী অভিযান জোরদার

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পাশাপাশি ছিনতাইকারী এবং ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারেও পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 ভিউ